শিরোনাম

ঢাকা, ৭ জুন, ২০২৬ (বাসস) : কিশোরগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- শহিদ মিয়া (৪৯) ও মো. আবু সুফিয়ান (২৭)। শনিবার ধোবাজাইল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি)-এর নেতৃত্বে ফাঁড়ির পার্শ্ববর্তী নদী পারাপারের ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।
নৌ-পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। কিশোরগঞ্জ অঞ্চলাধীন ধোবাজাইল নৌ-পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।