বাসস
  ০৭ জুন ২০২৬, ১৭:২৪

রাঙ্গামাটিতে জনসচেতনতামূলক প্রশিক্ষণ

ছবি : বাসস

রাঙ্গামাটি, ৭ জুন ২০২৬ (বাসস): জেলার কাপ্তাই উপজেলায় আজ ‘শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

যুব উন্নয়ন অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহজাহানের সভাপতিত্বে এ কর্মশালায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খায়রুল ইসলাম, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। 

কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আয়োজিত এ প্রশিক্ষণ কর্র্মশালায় উপজেলার ৩০ জন বেকার যুব ও যুব মহিলা অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের যে সুযোগ সৃষ্টি করেছে তা কাজে লাগাতে তিনি সকলের প্রতি আহবান জানান।