বাসস
  ০৭ জুন ২০২৬, ১৬:১৫

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

রাজশাহী, ৭ জুন ,২০২৬ (বাসস): রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল শনিবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৬ জন ও অন্যান্য মামলায় ১৩ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার  করা হয়েছে।