শিরোনাম

রংপুর, ৭ জুন ২০২৬ (বাসস): মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, চুরি, জুয়া, দালাল চক্রসহ বিভিন্ন অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাসসকে বলেন, এ অভিযানে হাসপাতাল দালাল চক্রের ৭ সদস্য, মাদক ব্যবসায়ী ১ জন, মাদক সেবনকারী ১১ জন, জুয়াড়ি ৫ জন, চুরি মামলার ২ আসামি, পরোয়ানাভুক্ত ১ আসামি এবং জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে চুরি হওয়া মালামাল, গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।