বাসস
  ০২ জুন ২০২৬, ২০:১৪

নড়াইলে মৎস্য চাষীদের মধ্যে উপকরণ বিতরণ

ছবি: বাসস

নড়াইল, ২ জুন ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ মৎস্য চাষীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৬টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু এসব উপকরণ বিতরণ করেন। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম. রাহসিন কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। 

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা খাদ্য কর্মকর্তা খোন্দকার তাজউদ্দিন, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল প্রমুখ সহ উপকারভোগী মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩ জন উপকারভোগী মৎস্য চাষীকে নেট-জাল, নার্সারী ফিড, সরিষার খৈল, পিলেট ফিড, চুন, ইউরিয়া, টিএসপি, রোটেনন, সুমিথিয়নসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে।