বাসস
  ০২ জুন ২০২৬, ১৮:৪৩

বরিশালে ভেজাল খাদ্য পরিবেশন করায় ৪ প্রতিষ্ঠানে জরিমানা 

বরিশাল, ২ জুন, ২০২৬ (বাসস) : বরিশাল নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে চারটি ব্যবসা-প্রতিষ্ঠানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ মঙ্গলবার দুপুরে নগরীর বান্দ রোড ও কেডিসি এলাকায় এ অভিযান পরিচালনা করে বরিশাল সিটি করপোরেশন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে চারটি ব্যবসা-প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়।

বরিশাল সিটি করপোরেশনের প্রেস সচিব সাকলাইন মোস্তাক জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি ব্যবসা-প্রতিষ্ঠান অবৈধভাবে ফুটপাত দখল করায় সেটি উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামান উল্লেখ করেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।