বাসস
  ০২ জুন ২০২৬, ১৭:৩৬

বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

ছবি : বাসস

বগুড়া, ২ জুন, ২০২৬, (বাসস): চলতি মৌসুমে বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টায় বগুড়া আবহাওয়া অফিসে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গত রোববার জেলায় ৩৬ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া বাসসকে বলেন, মঙ্গলবার বেলা তিনটায় বগুড়ায় সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়। 

এটিই জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। গত দুই দিন ধরে জেলায় গরমের মাত্রা বেড়েছে।