বাসস
  ০২ জুন ২০২৬, ১৭:২১

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ১  

নওগাঁ, ২ জুন, ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ বাসের ধাক্কায় নওশাদ (২৪) নামের ব্যাটারি-চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকার তুলশীগঙ্গা ব্রীজ মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত নওশাদ নওগাঁ সদর উপজেলার দোগাছী সিংড়াপাড়া গ্রামের মৃত জাফির আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে শাহ সুলতান পরিবহন নামের একটি এসি বাস ঢাকার উদ্যেশে রওয়ানা দেয়। পথিমধ্যে সদর উপজেলার তুলশিগঙ্গা ব্রীজ মোড়ে বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি অটোরিকশার সাথে সেটির ধাক্কা লাগে। এ সময় অটোরিকশার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী নওশাদ নিহত হন। 

এ ঘটনায় অটোরিকশার অপর দুই শিশুযাত্রী গুরুত্বর আহত হয়। তাদেরকে উদ্ধার করে নওগাঁ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।