শিরোনাম

কুমিল্লা, ১ জুন ২০২৬ (বাসস): জেলার চৌদ্দগ্রাম উপজেলায় আজ পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ৮টা থেকে দুপুর ২টার মধ্যে উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত শিশুরা হলো উপজেলার চৌদ্দগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমানের ছেলে আয়ান (১২), একই উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ফরহান ইবনে মোস্তফার ছেলে মোহাম্মদ (২) এবং একই উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের মো. হাসানের ছেলে শাহাদাত (৬)।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল জানান, পৃথক ঘটনায় পানিতে ডুবে যাওয়া তিন শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তাদেরকে মৃত ঘোষণা করেন।
পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তিন শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।