শিরোনাম

নাটোর, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৪০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে জেলা স্কাউটসের ১০ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ফুলবাগান হেলিপ্যাড মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস।
জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন বাসস’কে জানান, স্কাউটরসের সর্বোচ্চ সম্মানসূচক পিএস এওয়ার্ড এবং কাব স্কাউটসের শাপলা এওয়ার্ড প্রাপ্তির প্রত্যাশায় আঞ্চলিক পর্যায়ের সাঁতার পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে জেলা পর্যায়ে মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।