বাসস
  ৩০ এপ্রিল ২০২৬, ১৬:১৬

রাজবাড়ীতে শিশুশ্রম নিরসনে কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার জেলায় শিশুশ্রম নিরসনের লক্ষে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাসস

রাজবাড়ী, ৩০ এপ্রিল,২০২৬ (বাসস) : জেলায় শিশুশ্রম নিরসনের লক্ষ্যে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার  সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে  কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভিন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, চেম্বার এন্ড  কমার্স এর সভাপতি এনামুল করিম,  উপ মহা পরিদর্শক  কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের  সৌমেন বড়–য়া, শ্রম পরিদর্শক (সাধারণ)  মো. আমিরুল ইসলাম, ফরিদপুর।এনজিও ফেডারেশন রাজবাড়ির পক্ষে লুৎফর রহমান লাবু।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, শিশুশ্রম নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে হবে, শিশু যাতে কম বয়সে তার শিক্ষা জীবন থেকে ঝরে না পড়ে, তার জন্যে সরকার বিভিন্ন ব্যাবস্থা গ্রহন করেছে।

শিক্ষা থেকে ঝরে পড়া প্রতিরোধে যারা কাজ করছেন, সেই প্রতিষ্ঠান গুলোকে আরও আন্তরিক ভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  অসহায় শিশুরাও যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সে জন্যে তাদের পিতা মাতা থেকে যারা অভিভাবক   তাদের জন্য সব ধরনের সাহায্যের চেষ্টা চালাতে হবে।