শিরোনাম

বাগেরহাট, ৩০ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে রবিন হাওলাদার (৫৩) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সদর উপজেলার সরকারডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রবিন হাওলাদার সরকারডাঙ্গা গ্রামের জগদীশ হাওলাদারের পুত্র। তার স্ত্রী ও দুই পুত্র রয়েছে|
স্থানীয় গ্রাম পুলিশ তরুণ সরকার জানান, গতকাল বিকেলে ঝড় বৃষ্টি কিছুটা কমার পরে রবিন হাওলাদার গরু আনতে মাঠে গিয়েছিলেন| সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়| তার শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে|
বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, সরকারডাঙ্গা গ্রামে বজ্রপাতে রবিন হাওলাদার নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে| পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে|