বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৮:৪৩

শেরপুরে জেলা প্রশাসকের মতবিনিময়

ছবি : বাসস

শেরপুর, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

আজ বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নবাগত পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাকিল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজওয়ান প্রমুখ সহ জেলার বিভিন্ন দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল দপ্তরের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।