শিরোনাম

রাঙ্গামাটি, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার বরকল উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি জোন) উদ্যোগে মাদ্রাসার হাফেজ, এতিম ও শিক্ষার্থীদের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে বরকল উপজেলার ভুষনছড়া এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ইউনিয়নের ফারুক-ই-আযম (রা.) হেফজ ও এতিমখানায় এসব মানবিক সহায়তা প্রদান করেন ১২ বিজিবি’র জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।
এ সময় বিজিবি’র পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। জোন কমান্ডার এতিমদের মাথায় হাত বুলিয়ে দেন ও তাদের খোঁজখবর নেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা প্রদানকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, বিজিবি পার্বত্য এলাকার সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভতিষ্যতেও বিজিবি’র পক্ষ থেকে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।