বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৬:৫১

পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান

জেলার কলাপাড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পাঁচটি পরিবার ও ১ টি মাদ্রাসাকে আজ ৯ বান্ডেল (প্রতি বান্ডেলে ৮ পিছ) ঢেউটিন এবং খাদ্য সহায়তা প্রদান করা হয়। ছবি : বাসস

পটুয়াখালী, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার কলাপাড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পাঁচটি পরিবার ও ১ টি মাদ্রাসাকে আজ ৯ বান্ডেল (প্রতি বান্ডেলে ৮ পিচ) ঢেউটিন এবং খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

আজ বুধবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এসব সামগ্রী বিতরন করা হয়। 

এ সময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নীলগঞ্জ ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে পুরোপুরি ক্ষতিগ্রস্থ হওয়া বসতঘরের মালিক নির্মল বিশ্বাস, বিমল বিশ্বাস, মন্নান বয়াতী ও অপূর্ব হাওলাদারকে দুই বান্ডেল করে টিন ও এক প্যাকেট করে শুকনা খাবার প্রদান করা হয়।

এছাড়া উপজেলার চাকমাইয়া ইউনিয়নের আংশিক ক্ষতিগ্রস্থ নিশানবাড়িয়া আল-মদিনা হাফিজী মাদ্রাসা কর্তৃপক্ষকে এক বান্ডেল টিন এবং মরিয়ম বেগমকে ২ প্যাকেট শুকনা খাবার প্রদান করা হয়।