বাসস
  ২৯ এপ্রিল ২০২৬, ১৬:৩৮

লক্ষ্মীপুরে শব্দ সচেতনতা দিবস পালিত  

লক্ষ্মীপুর, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ ‘আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে আজ বুধবার সকালে লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান।  

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলার সিভিল সার্জন ডা. আবু হাসান শহীন, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদ পাঠান প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, শব্দদূষণ রোধে সবাইকে আরো সচেতন হতে হবে। শব্দ দূষণের আইনি নীতিমালা মেনে চলতে হবে। পরিবহন, মাইকিং সহ সকল সেক্টরে এ আইনি নীতিমালা প্রয়োগের উপর তারা গুরুত্বারোপ করেন।