শিরোনাম

রাঙ্গামাটি, ২৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাই উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মো. রুহুল আমিন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমর্কতা ডা. রুইলা অং মং মারমা, উপজেলা বিএনপি’র সভাপতি মো. লোকমান আহমেদ, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদসহ কমিটির সদস্য এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সভায় ঈদুল আযহা উপলক্ষে কাপ্তাই উপজেলা গরু চুরি রোধ, বাজার মনিটরিং, বাজার ঘাটে ব্যবসায়ীদের নিরাপত্তা, অপরাধ দমন, ছিনতাই, মাদক ব্যবসা, কিশোর গ্যাং এবং চুরি-ডাকাতি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া উপজেলায় যাত্রীদের সিএনজি ভাড়া বৃদ্ধি না করতে সমিতির সদস্যদের নিয়ে একটি সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।