শিরোনাম

চাঁদপুর, ২৮ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে র্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র্যালি উদ্বোধন করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
র্যালিটি জেলা জজ আদালতের সামনে থেকে বের হয়ে চক্ষু হাসপাতাল সামনে থেকে পুনরায় জেলা জজ আদালতে এসে শেষ হয়।
র্যালি শেষে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন লিগ্যল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ সামছুন্নাহার।
পরে দিবসটি উপলক্ষে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা জজ সামছুন্নাহারের সভাপতিত্বে এ সেমিনারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমা, জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আমিরুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মো. আব্দুল আলীম প্রমুখ বক্তব্য রাখেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামসুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কুহিনুর রশিদ, বিশেষ পিপি অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা, জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রীপন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
আইনগত সহায়তা ও উপকারভোগীদের মধ্যে সেমিনারে বক্তব্য দেন মাহমুদা ও ইয়াসমিন বেগম। অনুষ্ঠানে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেব সম্মাননা স্মারক গ্রহণ করেন অ্যাডভোকেট রেহানা ইয়াসমিন কচি ও অ্যাডভোকেট নুরুল হক কমল।