শিরোনাম

হবিগঞ্জ, ২৭ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার নবীগঞ্জ উপজেলায় আজ বজ্রপাতে মকসুদ মিয়া (৩৫) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার বিকেল ৪ টায় নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত মকসুদ মিয়া জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত ছাবর উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির পাশের হাওর এলাকা থেকে গরু আনতে গিয়েছিলেন মকসুদ মিয়া। একপর্যায়ে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মকসুদ মিয়ার মৃত্যু হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বজ্রপাতে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।