শিরোনাম

মুন্সীগঞ্জ, ২৭ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার টংগিবাড়ী উপজেলায় আজ মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, মোড়কে পণ্যের ওজন ও উৎপাদনের তারিখ না লেখা থাকায় ‘আল্লানদান বেকারি’র মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে টংগিবাড়ী উপজেলার বেতকা চৌরাস্তা মোড়ে বাজার মনিটরিংকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানকালে কেক, পাউরুটি প্রভৃতি খাদ্যদ্র্যব্যের মোড়কে উৎপাদনের তারিখ, এমআরপি, ওজন প্রভৃতি উল্লেখ না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে ‘আল্লার দান বেকারি’র মালিক মোহাম্মদ আজিজুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় টংগিবাড়ী উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।