বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৫:৪৯

ভোলায় গাঁজাসহ দুইজন আটক

ছবি: বাসস

ভোলা, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় যৌথ অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। 
আটকরা হলেন-ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নের চরগাজী গ্রামের বাসিন্দা মো.মোফাজ্জল হোসেনের ছেলে মো.মনির হোসেন (৫০) ও একই এলাকার বাসিন্দা মো.মোখলেসুর রহমান মিয়ার ছেলে মো.শহীদ সিকদার (৪২)।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো.আবুল কাশেম আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বাসস’কে জানান‎, ভোলার সদর থানাধীন চরগাজী আদর্শগ্রাম সংলগ্ন এলাকায় আজ ভোর ৪টায় কোস্টগার্ড বেইজ ভোলা ও পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় তল্লাশি করে ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ‎মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।