বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ২১:০২

মুন্সীগঞ্জে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার লৌহজং উপজেলায় আজ ৮ টি ইউনিয়নের মোট একহাজার ৯ জন জেলের মধ্যে ভিজিএফ -এর ৮১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

আজ রোববার লৌহজং উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলেদের মধ্যে এসব চাল বিতরণ করা হয়। 

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, লৌহজং উপজেলার লৌহজং তেউটিয়া, বেজগাঁও, গাওঁদিয়া, কলমা, কনকসার, হলদিয়া, কুমরিভেখাগ ও মেদেনীমন্ডল ইউনিয়নের নিবন্ধিত একহাজার ৯ জন জেলের মধ্যে ভিজিএফ-এর ৮১ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, জাটকা রক্ষায় আগামী ৩০ জুন পর্যন্ত পদ্মায় ইলিশ আহরণ বন্ধ থাকায় নিবন্ধিত জেলেদের প্রত্যেককে দুইমাসের জন্য ৮০ কেজি করে চাল দেয়া হয়েছে।