বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৯:৫৪

সিরাজগঞ্জে বজ্রপাতে একব্যক্তি নিহত 

সিরাজগঞ্জ, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার তাড়াশ উপজেলায় আজ বজ্রপাতে আব্দুল হামিদ (৫০) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হামিদ তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে গ্রামের মৃত গফুর আলীর ছেলে।
স্থানীয় মাধাইনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শফিকুল ইসলাম শফি জানান,  রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন কৃষক আব্দুল হামিদ। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বজ্রপাতে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।