শিরোনাম

চুয়াডাঙ্গা, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার জীবননগর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার উথলী এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি সামগ্রী তৈরি ও সংরক্ষণ করার অপরাধে যমুনা ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মো. আবদুল কাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সার বিক্রি ও ভাউচার সংরক্ষণ না করার দায়ে মেসার্স রানা ট্রেডার্স -এর মালিক মো. জাহাঙ্গীর আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।