শিরোনাম

সাতক্ষীরা, ২৫ এপ্রিল, ২০২৬(বাসস) : জেলায় আশাশুনিতে ইঞ্জিনভ্যান থেকে পড়ে ফরিদা খাতুন নামের এক নারী নিহত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলাধীন কাদাকাটি-গাবতলা সড়কের বশিরাবাদ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ফরিদা খাতুন (৫৬) আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কাটাখালি গ্রামের আব্দুল হামিদের স্ত্রী।
নিহতের ননদ রিনা আক্তারসহ স্থানীয়রা জানান, ফরিদা খাতুন শুক্রবার বিকালে সাতক্ষীরা শহরের বাসা থেকে গ্রামের বাড়ি কাটাখালিতে যাচ্ছিল। এরপর কুল্ল্যার মোড়ে বাস থেকে নেমে একটি ইঞ্জিন ভ্যানে যোগে তিনি বাড়ির পথে রওনা দেন। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশাশুনি উপজেলাধীন কাদাকাটি-গাবতলা সড়কের বসিরাবাদ এলাকায় পৌঁছালে তাকে বহনকারি ইঞ্জিন ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে গেলে ফরিদা খাতুন গুরুতর আহত হয়।।স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যার দিকে তিনি মারা যান।
আশাশুনি থানার উপ-পরিদর্শক মো. রশিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।