বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ১৩:৩৪

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২

রাজশাহী, ২৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮জন, মাদক মামলায় ২জন ও অন্যান্য মামলায় ১২জন রয়েছে। গ্রেপ্তারদের  
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।