শিরোনাম

ঢাকা, ২৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া আবাসিক এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধার এবং দইজনকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৭টায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়াও অভিযানে দুই সন্ত্রাসীকে আটক করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীর ক্যাম্পে প্রদান করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।