বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ২০:৩৭

শেরপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার 

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা সীমান্তে আজ বিজিবি-এর সদস্যরা অভিযান চালিয়ে ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। ছবি: বাসস

শেরপুর, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার শ্রীবরদী উপজেলা সীমান্তে আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা অভিযান চালিয়ে ১৫৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী ঝুঁলগাও এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে ওই সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

আজ বিকেলে বাসস’কে এই তথ্য নিশ্চিত করেছেন কর্ণঝোড়া বিওপি’র ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান।

বিজিবি সূত্র জানায়, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমানের তত্ত্বাবধানে এবং নায়েক নাজমুলের নেতৃত্বে একটি টহল দল সকালে শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তবর্তী ঝুঁলগাও থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৫৪ বোতল মদ উদ্ধার করে। 

উদ্ধারকৃত এসব মদের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৩১ হাজার টাকা।

এ ব্যাপারে কর্ণঝোড়া বিওপি’র ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ফেলে পালিয়ে যায়। জড়িতদের গ্রেপ্তারে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে।