বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৭:২৪

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ

ছবি: বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলার শিবগঞ্জ উপজেলায় আজ ৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় বৃহস্পতিবার সকালে পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়ার সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। 

মাজহারুল ইসলাম বলেন, বর্তমান সরকার কৃষকদের পাশে রয়েছে এবং কৃষি খাতকে আরো শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার।

প্রত্যেক কৃষককে ৫ কেজি করে ধান বীজ, ১০ ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।