বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৬

সুনামগঞ্জে বিশ্ব ল্যাবরেটরি দিবসে র‌্যালি ও আলোচনা সভা

ছবি: বাসস

সুনামগঞ্জ, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলায় বিশ্ব ল্যাবরেটরি দিবস উপলক্ষে আজ এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। 

পরে সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান স্বপন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

বিএমটিএ জেলা শাখার সভাপতি মো. রুকুন উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ জাকারিয়ার আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, ডা. সৈয়দ মনওয়ার আলী, ডেপুটি সিভিল সার্জন ডা. সুকদেব সাহা এবং সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম।

সভা শেষে অতিথিরা বিদায়ী দুইজন টেকনিশিয়ানকে সম্মাননা প্রদান করেন।