বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৬:০১

মেহেরপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

মেহেরপুর, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার গাংনী উপজেলায় নদীতে ডুবে আব্রাহাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলার চর গোয়াল গ্রামে মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। 

মৃত আব্রাহাম একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকাশ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মাথাভাঙ্গা নদীর ধারে বাড়ি হওয়ায় সকালে বাড়ির পাশে খেলাধুলার সময় অসাবধানতাবশত শিশুটি নদীতে পড়ে ডুবে যায়। পরে এলাকাবাসী তাকে নদীর পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে।  তবে ঘটনাস্থলেই আব্রাহামের মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।