বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৫:৪১

ঝিনাইদহে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ শুরু

জেলায় আজ জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে । ছবি : বাসস

ঝিনাইদহ, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’-প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। 

আজ সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। 

শোভাযাত্রা শেষে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, সদর হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক, জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান এবং সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমান।