শিরোনাম

মেহেরপুর, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. আবু সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএমএ’র সভাপতি ডা. আব্দুস সালাম, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাজ্জাদ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মনির প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন- সুস্থ জাতি গঠনে পুষ্টিকর খাদ্যাভ্যাসের কোনো বিকল্প নেই। শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
আলোচনা সভার আগে সিভিল সার্জন ডা. আবু সাঈদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি মেহেরপুর পৌরসভার পাথর গেট এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন চত্বরে শেষ হয়।