শিরোনাম

রাজবাড়ী, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস): ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে জেলায় আজ জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদের সভাপতিত্বে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তারা খাবারের পুষ্টি মান বিষয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আবদুল হান্নান, রাজবাড়ী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামাল, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আ. ক. ম কমর উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা রেখা ইসলাম, এম ও সি এস মাসনুবা তাবাসসুম ও ডা. মোহাম্মদ সোহেল শেখ।
পুষ্টি সপ্তাহে সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টি বার্তা প্রচার, পুষ্টি খাতে অর্জন চ্যালেঞ্জ এবং শিশু খাদ্য, সামাজিক নিরাপত্তা, কৈশোর কালীন পুষ্টি, মাতৃপুষ্টি ও সুষম খাবার, প্রবীণ পুষ্টি ও দুর্যোগ কালীন পুষ্টিসহ শিশুদের রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও পুষ্টি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অপরদিকে, উপজেলা সদরেও অনুরূপ এক আলোচনা সভা এবং শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন. সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, মেডিকেল অফিসার অচিন্ত্য কুমার কৃত্তনীয়া, রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস, এনজিও ফেডারেশনের সভাপতি মো. লুৎফর রহমান লাবু।
সদর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৩-২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।