শিরোনাম

মানিকগঞ্জ, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর (ডিএনসিআরপি) আজ জেলার সদর উপজেলায় দুটি পৃথক অভিযানে দুই তেল ব্যবসায়ীকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে।
ডিএনসিআরপির সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান দুটি পরিচালনা করা হয়। একটি অভিযানে ১৪০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুত রাখার দায়ে হিজুলী বাজারের রিশাদ এন্টারপ্রাইজকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।
পৃথক এক অভিযানে, মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারের মিলন এন্টারপ্রাইজকে চড়া দামে ডিজেল বিক্রির দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আসাদুজ্জামান রুমেল বলেন, ডিজেল ও পেট্রোলের বাজারমূল্য এবং এর স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।