বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ১৯:৩২

ভোলায় নকল বিড়ি জব্দ 

ছবি : বাসস

ভোলা, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে সরবরাহকৃত বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করেছে যৌথ বাহিনী। 

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লে. মো.আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ভোলার সদর থানাধীন কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় আজ বুধবার দুপুর ১২টায় কোস্টগার্ড বেইজ ভোলা এবং কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৩ লাখ ৪৮ হাজার টাকা মূল্যের ৪ লাখ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করা হয়।

জব্দকৃত বিড়ির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এ কর্মকর্তা।