বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ১৬:০৩

রাঙ্গামাটিতে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ঢেউটিন বিতরণ

রাঙ্গামাটির লংগদু উপজেলা সেনাবাহিনী জোনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার লংগদু উপজেলা সেনাবাহিনী জোনের উদ্যোগে আজ দুঃস্থ ও অসহায় পরিবারদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে লংগদু জোন সদরে আয়োজিত এক সম্প্রীতি ও উন্নয়নমূলক অনুষ্ঠানে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদের পক্ষ হতে মেজর শাহরিয়ার এবং মেজর শাহীন অসহায় ৫টি পরিবারের মাঝে এসব ঢেউটিন বিতরণ করেন।

এ সময় সুবিধাভোগী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মেজর শাহরিয়ার বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অসহায় ও দরিদ্র পরিবারের বসতঘর নির্মাণে সহায়তা হিসেবে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

ভবিষ্যতেও এলাকার সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে সুবিধাভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী তথা লংগদু জোনের এই মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।