বাসস
  ২২ এপ্রিল ২০২৬, ১৫:৫০

সুনামগঞ্জে বোরো ধান কাটার বিষয়ে জরুরি সভা

ছবি : বাসস

সুনামগঞ্জ, ২২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় চলতি বোরো মৌসুমে চলমান বৃষ্টিপাতে ফসলের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত বোরো ধান কাটার বিষয়ে আজ এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান এ সভায় সভাপতিত্ব করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আব্দুল হক, জেলা জাসাস এর আহ্বায়ক শেরগুল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বাহলুল বখত, সাংবাদিক লতিফুর রহমান রাজু, মুহাম্মদ আমিনুল হক। 

সভায় বক্তারা হাওরগুলোতে দ্রুত ধান কাটার জন্য শ্রমিক সংকট নিরসনে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবি) ফসলরক্ষা বাঁধের উদ্বৃত টাকা শ্রমিকদের দেওয়ার আহ্বান জানান। এসময় হাওরের ফসল রক্ষা বাঁধ সার্বক্ষণিক তদারকি করার দাবি জানানো হয় সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি। 

এ সভায় উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. হাফেজা ফেরদৌস লিপন, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এ্যাড.জিয়াউর রহিম শাহীন প্রমুখ।