বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৯:৪৩

নীলফামারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারী, ২১ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ পুকুরের পানিতে ডুবে হুমায়রা আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শিশু হুমায়রা আক্তার জেলার সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের হারুন ইসলামের মেয়ে।

টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরের কাছে খেলছিল শিশু হুমায়রা আক্তার। একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে শিশুটি পানিতে পড়ে যায়। পরে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।