বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৭:২৩

লালমরিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

লালমনিরহাটের, ২১ এপ্রিল,২০২৬(বাসস): জেলার কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনাইম শাহরিয়ার সম্রাট (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে তার নানা বাড়ি উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সম্রাট আদিতমারী উপজেলার  মহিষখোচা এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে এবং উত্তর বাংলা কলেজের শিক্ষার্থী। তিনি নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির বাইরে একটি সুপারি গাছে উঠে ফল পাড়ছিলেন সম্রাট। এ সময় অসাবধানতাবশত গরুর ঘরের টিনের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের সঙ্গে আটকে পড়ে সম্রাট । পরে স্বজনরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মরদেহ দাফন করা হবে।