শিরোনাম

পটুয়াখালী, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার বাউফল উপজেলায় মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে ১ হাজার জেলের মাঝে আজ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর আড়াইটায় বাউফল উপজেলা পরিষদ চত্বরে জেলেরে মাঝে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি সালেহ আহমেদ বলেন, ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ-এপিল মাসে মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের সহায়তায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, আশা করি সরকারি এ খাদ্য সামগ্রী পাওয়ার পরে জেলেরা নিষিদ্ধ সময়ে আর মাছ আহরণ করবেন না। নিষিদ্ধ সময় মাছ আহরণ দ-নীয় অপরাধ।
এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, ডা. আবু রায়হান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসুদেব সরকার প্রমুখ।
উল্লেখ্য, প্রতি জেলে পরিবারকে মাসে ৬ কেজি আটা, ৪ কেজি ডাল, ৫ লিটার তেল, ৮ কেজি আলু, ২ কেজি চিনি, ২ কেজি লবন হিসাবে ২ মাসের খাদ্য সামগ্রী একত্রে দেওয়া হয়েছে।