শিরোনাম

নাটোর, ২১ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সিংড়া উপজেলায় আজ চলনবিলের আবাদী জমি থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত ও উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান জানান, সিংড়া উপজেলায় এ বছর ৩৬ হাজার ৬১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। আশা করা হচ্ছে বিঘা প্রতি ৩০ মণ করে ফলন পাওয়া যাবে।
তিনি জানান, ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে ধান কাটার জন্যে কৃষি শ্রমিকরা চলনবিল এলাকায় এসেছেন। তাদের জন্যে সহায়ক কর্ম পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্যে কার্যকর পদক্ষেপ নিয়েছে কৃষি বিভাগ।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুল ইসলাম খান জানান, কৃষি বিভাগ ও কৃষকদের প্রচেষ্টায় এবার বোরো ধানের আবাদ ভালো হয়েছে। ফলন আশানুরুপ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।