শিরোনাম

কুষ্টিয়া, ২১ এপ্রিল ২০২৬ (বাসস): সারাদেশের মতো কুষ্টিয়াতেও শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথমপত্রের মাধ্যমে আজ ১০টায় জেলার ৬টি উপজেলার ৫২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়।
এ বছর জেলায় ২৪ হাজার ৭৪৩ জন শিক্ষার্থী এসএসসি, দাখিল ও এসএসসি (কারিগরি) পরীক্ষায় অংশ নিয়েছেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রশাসন জানায়, নকল প্রতিরোধে কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। কেউ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।