বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৪:২১

খাগড়াছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা 

খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় ও দুঃস্থ ১ হাজার রোগীকে চোখের চিকিৎসা সেবা দিতে চক্ষু শিবিরের আয়োজন করে খাগড়াছড়ি সেনাবাহিনী রিজিয়নের দীঘিনালা জোন। ছবি: বাসস

খাগড়াছড়ি, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার দীঘিনালা উপজেলায় অসহায় ও দুঃস্থ ১ হাজার রোগীকে চোখের চিকিৎসা সেবা দিতে চক্ষু শিবিরের আয়োজন করেছে খাগড়াছড়ি সেনাবাহিনী রিজিয়নের দীঘিনালা জোন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দীঘিনালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী চলে এই চক্ষু শিবির।

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এবং রোটারি ক্লাব উদ্যোগে দীঘিনালা জোন আয়োজিত বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের একটি বিশেষ মেডিকেল টিম এই চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় চোখে ছানি পড়া শতাধিক রোগীকে চিকিৎসা দেয়া হয়।