বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৩:২০

পুলিশ লাইন হাই স্কুলের কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

মঙ্গলবার খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিচালিত নগরীর বয়রাস্থ পুলিশ লাইন হাইস্কুল থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ভাল ফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি-২০২৫ প্রদান করা হয়। ছবি : বাসস

খুলনা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিচালিত নগরীর বয়রাস্থ পুলিশ লাইন হাইস্কুল থেকে ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ভাল ফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি-২০২৫ আজ প্রদান করা  হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টায় কেএমপি কমিশনার কার্যালয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন।

শিক্ষাবৃত্তি প্রাপ্তরা হচ্ছে : ২০২৫ সালে এসএসসি’তে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ঈশিতা মজুমদার তিথি, মো. তন্ময় সরদার এবং মোছা. নুসরাত জাহান অনন্যা।

পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা করেন।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ নূরল ইসলাম ও মীর ফসিয়ার রহমান। 

এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ লাইন হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলামসহ কৃতি শিক্ষার্থীবৃন্দের পরিবারবর্গ।