বাসস
  ২০ এপ্রিল ২০২৬, ১৭:০৯

শেরপুরে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন

ছবি : বাসস

শেরপুর, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি আজ শুরু হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা শহরের সুরেন্দ্র মোহন মডেল স্কুলে আজ সকালে এ টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক নিরঞ্জন দাম, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, প্রেসক্লাব সভাপতি কাঁকন রেজা প্রমুখ।

সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন বলেন, জেলায় ১ লাখ ৪২ হাজার ৮১১ শিশুকে এবং স্কুল পর্যায়ে ১৮ হাজার ৬২১ শিক্ষার্থীসহ সর্বমোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ শিশুকে হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, জেলার ৭৭৯ টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১৩৩৫টি কেন্দ্রে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। আগামী ১০ মে পর্যন্ত এ কর্মসূচি চলবে ।