শিরোনাম

নওগাঁ, ২০ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। এবার জেলায় দুইলাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জনের কার্যালয় চত্বরে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এ সময় জেলার সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন ও জেলায় পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক গোলাম মো. আজম বক্তব্য রাখেন।
এসময় নওগাঁ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান, আবাসিক চিকিৎসক ডা. আবু জার গাফ্ফার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নুজহাত তাবাসসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম জানান, জেলায় টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের টিকা দেওয়া হবে। জেলায় এবার দুইলাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২ হাজার ৪৬০ টি কেন্দ্রে প্রতিদিন সকাল থেকে ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।