বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১৮:৫৩

মেহেরপুরে হাম-রুবেলার টিকা পাবে ৫৫ হাজার শিশু 

ছবি : বাসস

মেহেরপুর, ১৯ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আগামিকাল ২০ এপ্রিল থেকে ১১ কর্মদিবসে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী  ৫৫ হাজার ২৫৩ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। 

আজ রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

মেহেরপুরের সিভিল সার্জন ডা. আবু সাইদ জানান, ছুটির দিন বাদে আগামী ১০ মে পর্যন্ত ১১ কর্মদিবসে জেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৫৫ হাজার ২৫৩ জন শিশুকে হাম- রুবেলার টিকা দেয়া হবে। এ কর্মসূচি সফল করতে জেলায় ৩ টি স্থায়ী টিকাদান কেন্দ্র এবং ৬৩৬ টি কেন্দ্রে এ টিকা দেয়া হবে।

এ সময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক উপস্থিত ছিলেন।