শিরোনাম

সুনামগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আগামীকাল থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।
আজ রোববার দুপুর আড়াইটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হাম-রুবেলা টিকাদান বিষয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক প্রেস কনফারেন্সে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেসব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন।
মেডিকেল অফিসার রাজেশ সিংহের সঞ্চালনায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, সাংবাদিক মিজানুর রহমান, বাসসের জেলা প্রতিনিধি মুহাম্মদ আমিনুল হক, সাংবাদিক সেলিম আহমদ তালুকদার প্রমুখ।
এ সময় বক্তারা সকল প্রকার অপপ্রচার ও গুজব থেকে মানুষকে সচেতন ও সঠিক সময়ে টিকা নেওয়ার আহ্বান জানান।
প্রেস কনফারেন্সে জানানো হয় সুনামগঞ্জ জেলার ১২ উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুসহ শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। জেলায় ৩ লাখ ৩৫ হাজার ৩৪৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এ কর্মসূচি চলবে তিন সপ্তাহ।
জেলার সদর উপজেলা ২৫০ শয্যা হাসপাতালসহ ১১ টি স্থায়ী কেন্দ্র এবং ২ হাজার ১৬৬ টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়া হবে।
সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত হাম-রুবেলা টিকা দেয়া হবে। প্রেসব্রিফিং এ জেলায় কর্মরত সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।