বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১৭:৫৯

গোপালগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

গোপালগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার কাশিয়ানী উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইলমা খানম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড় পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ইলমা খানম একই গ্রামের রবিউল শেখের মেয়ে এবং বড় পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পর ইলমা বাড়ি সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যায় ইলমা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরে জাল ফেলে তাকে উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ তাজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বাসস’কে বলেন, ‘শিশু ইলমা পুকুরে ডুবে মারা গেছে। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’